Sunday, April 2, 2017

ভাড়াটের টিভি না থাকলে, পুলিশকে জানান..

Tags
ভাড়াটের টিভি না থাকলে, পুলিশকে জানান......!!!
................ বাংলাদেশ পুলিশ।
জাতি কি আমাদের মেনে নেবে?? আমাদের বাসায় তো টিভি নেই....!!!
কিন্তু আমরা পিসিতে সার্ভার দিয়ে; টিভির প্রক্সি মারি......!!!
আবার মাঝে মাঝে দল বল বেধে, রঙ্গীন ফিল্মের দুনিয়ায় শুধু নীল রঙটা বেছে নেই......!!!
একটা শুভঙ্করের গল্প মনে পড়ে গেলো...........
ব্রিটিশ সময়কার গল্প, তখন দূরপাল্লার যাতায়াতের একমাত্র মাধ্যম ছিলো; ট্রেন। একজন লোক ট্রেন দেখতে কেমন তিনি চিনতেন না...! আগে কখনো দেখেন ও নাই! তাই তিনি স্টেশন এসে এক পথচারীকে জিজ্ঞেস করলেনঃ
যাত্রীঃ ভাই, আচ্ছা ট্রেন দেখতে কেমন জানেন??
পথচারীঃ জ্বী জানি....!!!
যাত্রীঃ আমাকে একটু বলবেন আমি চিনি না।
পথচারীঃ কেনো নয়। শুনুন ট্রেনের উপরপাশ হচ্ছে কালো..!!!( তখন ট্রেন কালো ছিলো) আর নিচ দিয়ে পানি পড়বে...! আর ওটাই ট্রেন বুচ্ছেন??
যাত্রীঃ আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ।
তারপর কি হয়েছে জানেন...??
একলোক বসে রাস্তায় পাশে পশ্রাব করছে, দেখতে বেশ লম্বা চূড়া। তার পরনে বিশাল লম্বা কালো রেইন কোট পরা। হঠাৎ দেখা যায়, সেই যাত্রী এই লোকের ঘাড়ে উঠে বসে বলছে; এই ট্রেন চলছে না ক্যান?? এই ট্রেন চলছে না ক্যান.......??
"পাঞ্জেরী যখন বেতাল, আম-জনতা তাল মাতাল"
"যেই ইস্যু বের করছেন দেইখেন সেটা যেন আবার টিস্যু হয়ে টয়লেটে না ঝুলে......!!!"


About

Blogger templates