Monday, March 20, 2017

ভালবাসার যোগ-বিয়োগ

Tags

দেখবে একদিন চারপাশে চুপচাপ, কোন কোলাহল নেই, নেই কোন মানুষের হাহাকার। চিৎকার করে কান্না করবে তুমি কাউকে সঙ্গী হিসেবে পাবার জন্যে। মনের সব কষ্টের কথা শেয়ার করতে। কিন্তু না! কেউ থাকবে না। সে দিন বিশ্বাস করনি, আমার পাগলামি শুধুই চ্যাছড়ামী ছাড়া আর কিছুই ছিলনা তোমার কাছে। তোমাকে আমি একটা কথা সবসময় বলতাম মনে আছে কি?"পৃথিবীটা রহস্যময়, কে কখন কার ভূমিকায় চলে যায় কেউ বলতে পারে না।" কখন যে মনের অজান্তে তুমি আমি হয়ে গেছি, আর আমি তুমি হয়ে গেছো তা বুঝতেই পারলাম না।

কিভাবেই বা বুঝবো বলো! অবজ্ঞা,অবহেলা,অবিশ্বাস দিয়ে চলতে থাকা সম্পর্কে কি আর ভালবাসার জন্ম হয়, যদিও জন্ম হয় তা নিছকই লোকদেখানো আর কামতা ছাড়া কিছু না। হ্যা, আমি পেরেছি ভালবাসার জন্ম দিতে ঠিকি কিন্তু তোমার  অবজ্ঞা আর অবহেলায় তাতে আক্রমন করে ক্যান্সার আর তিলে তিলে এই ক্যান্সার গিলে ফেলতে শুরু করে আমার সব অনুভব, ইমোশান্স।

পারলে আমাকে ক্ষমা করে দিয়ো। আমি যে অবজ্ঞা আর অবহেলায় তিলে তিলে পাষান হয়ে গেছি, আমি যে তুমি হয়ে গেছি! আমার পৃথিবীটা আর তুমিময় নেই! এগুলো ফিল্মেই হয়, বাস্তবে নাহ। নিজেকে নিয়ে বাচতে শিখে গেছি। আজ হয়তো তোমার ভালবাসা নেই, কিন্তু অনেক অনেক ভালবাসা নিয়ে বেচে আছি...........


EmoticonEmoticon

About

Blogger templates