আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি; যদি আপনি কোনদিন চোখ,কান,নাক বন্ধ করে বাংলাদেশ বলে চিৎকার দিয়ে থাকেন তবে সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য দিয়েছেন।
যদি আপনি কখনো রাত দশটার সময় বাংলাদেশ বাংলাদেশ বলে মিছিল করতে বের হয়ে থাকেন, তবে সেটাও এই ক্রিকেটের জন্য করেছেন। যদি আপনি কোনদিন দেশের জন্য চোখের পানি ফেলে থাকেন, তবে সেটাও এই ক্রিকেটের জন্য ফেলেছেন।
ক্রিকেটটা কারও কাছে শুধু খেলা হতে পারে, কিন্তু আমাদের কাছে আবেগ, প্রেম, ভালোবাসা, সব.. সবকিছু। বাংলাদেশ যখন একটা ম্যাচ জিতে তখন সেই হ্যাপিনেসটা আপনি কোটি টাকা দিয়েও কোথাও পাবেন না ।
আমরা কাঁদতে পারি, আবার হাসতে পারি, আবার গর্ব করি; আমাদের দেশের ক্রিকেট নিয়ে। ঠিক তেমন গর্ব করেছিলাম, আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিলো। আজ মাঠে ১১ জন খেলে আর ১৭ কোটি মানুষ আমরা তাকিয়ে থাকি জয়ের দিকে। বুক ভরে দোয়া করি; শুধু মাত্র জয়ের নেশায়। ঠিক '১৯৭১' সালেও খেলেছিলো ওই ১১ জনই কিন্তু ১১ টা সেক্টর হয়ে; কিন্তু গর্বের বিষয় কি জানেন?? ৭ কোটি মানুষ জয়ের দিকে তাকিয়ে থাকেননি তারাও ঝাঁপিয়ে পড়েছিলেন; শুধু মাত্র জয়ের নেশায় না, অধিকারের নেশায়, ন্যায় বিচারের নেশায়, সার্বভৌমত্বের নেশায়, বাঙ্গালী জাতী হিসেবে পরিচয় দেয়ার নেশায়।
দেখবেন যখন সাকিব, মাশরাফি, তামিমরা মাঠে খেলে তখন নিজের প্রতি নিজের জেদ হয়! কেনো জানেন?? এই ভেবে যে আপনি কেনো নন সেই সাকিব, তামিমদের জায়গায়..! দেখবেন তখন নিজেকে অনেক ছোট মনে হবে। মনে অনেক আকাঙ্ক্ষা থেকে যাবে। কিন্তু আপনার ইচ্ছে ছিলো সাকিব, তামিমদের সাথে সহযোদ্ধা হবার। কিন্তু দুঃখের বিষয় আপনি পারছেন না তাদের মত ১৭ কোটি মানুষকে লিড দিতে। কিন্তু সেই '৭১' এ সবাই ঝাঁপিয়ে পড়েছিলো জাত,কূল,ধর্ম নির্বিশেষে; কারন সবার জায়গা ছিলো-যার যার জায়গা থেকে সংগ্রাম করার।
আপনি মাশরাফি, সাকিব, মুশফিক,তামিম না। আপনি মুক্তিযোদ্ধা না। যদি বলি হ্যা আপনিও একজন মুক্তিযোদ্ধা; আবার আপনিই সাকিব, মাশরাফি, মুশফিক-একবার ভেবেই দেখেন না। দেশপ্রেম খুঁজে পাবেন আত্বছায়ায়। দেশের কত ভার এই মাশরাফি, সাকিবদের হাতে। আর আপনিও একজন মাশরাফি, সাকিব-আপনার হাতেও কত ভার দেশের, মন থেকে ভেবে দেখুন। দেখবেন নিজেই নিজেকে চিনবেন না। দেশকে নিয়ে যত অবজ্ঞা যত অবহেলা সব কেটে যাবে। নিজেকে পূর্নাঙ্গ দেশপ্রেমিক মনে হবে।
জানেন কি আমাদের তরুণেরা দেশ প্রেম খুজে পায় না। তারা বলে কিসের দেশপ্রেম কিসের কি?? কিন্তু এই ক্রিকেট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় দেশপ্রেম কি। মনে রাখবেন; দেশপ্রেম দেখানোর বা বোঝানোর কিছুনা- এটা অনুধাবন ও অনুভব করে-করে দেখানোর জিনিষ। ভাবতে পারেন, '৭১' এর দেশপ্রেম আর আমাদের এখনকার দেশপ্রেমে কত ফারাক..! নাহ আমি হলফ করে বলতে পারবো কোন ফারাক নেই। তা এই ক্রিকেট দেখিয়ে দেয়। '৭১' এ যে যেখান থেকে পেরেছে দেশের জন্যে লড়াই করে গেছে। আর এখন সবাই নিজের ভেতরে একেকটা সাকিব, মাশরাফিকে খুঁজুন। পার্থক্য বেশী পাবেন না, আবারো হলফ করে বললাম।
সর্বোপরি বলতে চাই, আমাদের দেশপ্রেম শুধু ক্রিকেটে সীমাবদ্ধ থাকলেই চলবে না। এই দেশপ্রেম সকল ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। আমার দেশ আমাকেই গড়তে হবে। আর দেশ তখনি মাথা তুলে দাঁড়াবে, যখন আমরা মাথা তুলে দাঁড়াবো।
আজ আর নয়, আজ বাঙ্গালী জাতীর গর্বের দিন। আজ 'মহান স্বাধীনতা দিবস'। বিনম্র শ্রদ্ধা জানাই সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও গাজী মুক্তিযোদ্ধাদের। যাদের জন্যে আজ আমরা স্বাধীন, যাদের জন্যে আজ আমরা বিশ্বের মধ্যে আরেক জাতী নাম তার ''বাঙ্গালী''।যাদের জন্যে আজ পালন করতে পারছি স্বাধীনতা দিবস।......
সারাজীবন এই অনুভূতি গুলি নিয়ে, নিজের বুকের শিণা টান-টান করে, মাথা উঁচু করে বলে যাবো; 'আমি গর্বিত, আমি বাঙ্গালী'......

EmoticonEmoticon