Monday, March 20, 2017

পিছনে কথা বলার চাইতে সামনে সরাসরি মনের ক্ষোভ বলে দেয়াই শ্রেয়

Tags

পিছনে কথা বলার চাইতে সামনে সরাসরি মনের ক্ষোভ বলে দেয়াই শ্রেয়। কারন যে পর তাকের আপনি যতই আপন ভাববেন বা জীবনের সেরা কয়েক জন বন্ধুর তালিকায় বা সেরা কয়েকজন মানুষের তালিকায় রাখতে যাবেন, সে আপনাকে পরই ভাববে তা ছাড়া আর কিছু না।
'সামনে রাম রাম, পিছনে হিরো আলম' ভাবা লোক গুলো সারাজীবন এভাবেই কাটিয়ে দেয় তাদের জীবন। বন্ধুর মানে বুঝতে হয়। কিছু বলার অধিকার দিতে হয়। প্রতিনিয়ত আপনাকে যে মেসেজে লাভ ইউ বা মেসেঞ্জারে লাভ ইমো পাঠায় সে আপনাকে কতটুকু ভালবাসে বা কতটুকু বন্ধু ভাবে তা সময় একদিন দেখিয়ে দিবে; একটা ছোট কথার মধ্যে দিয়ে। আর যে বন্ধু কখনো আপনাকে লাভ ইউ বা লাভ ইমো দেয় নি, সে আপনাকে কতটুকু ভালবাসে সেটাও সময় দেখিয়ে দিবে! মনে রাখবেন সময় বড় নিষ্টুর!!
আমি আগেও বলেছি প্রায়োরিটি অনেক বড় জিনিস। আমরা বাহিরের মানুষ গুলোকে প্রায়োরিটি দিতে দিতে ঘরের মানুষদের ঘর থেকে বের করে দেই। আর সেই বাহিরের মানুষ ঘরে ঢুকে দিনের পর দিন আপনাকে ব্যাবহার করে। আর আপনি কিছুটা আত্নপ্রশান্তিতে ব্যাবহারিত হতে থাকবে।
তাই আরেক জনের পিছনে না বলে সামনে বলার সৎ সাহসটা আর্জন করেন। আর হ্যা সম্পর্কের প্রায়োরিটি দিতে শিখুন। কুকুরকে প্রানীর মত ভালবাসেন। মানুষকে মানুষের মত। কুকুরকে বেশী আপন বানানো যায় না কারন সে কুকুর মানুষ না। তাকেই রাস্তায় বেশী মানায়। বেশি আপন করতে নেই। পরে হিতে বিপরীত হতে পারে। মনে রাখবেন এই সমাজে কিছু মানুষ রুপী কুকুর আছে!সাবধান!!!


EmoticonEmoticon

About

Blogger templates