Tuesday, March 21, 2017

কখনো কি ভেবেছিলে একা একা হাটবে??

Tags

কখনো কি ভেবেছিলে একা একা হাটবে?? কখনো কি ভেবেছিলে একা একা রাতে তারা গুনবে?? কখনো কি ভেবেছিলে এই সোনার যৌবন নিকোটিনের দাগে থেঁতলে ক্যান্সার গিলে ফেলবে তোমার যৌবন?? কখনো কি ভেবেছিলে চালশে হয়ে মনের রঙ সব হারিয়ে ফেলবে?? কখনো কি ভেবেছিলে নিজ সন্তানের প্রশ্নের সম্মুখিন হবে?? ভাবো নি তাই তো??
কিন্তু আজ এত একা লাগছে কেনো তোমার?? কি মনে হচ্ছে আজ তোমার?? কী জীবনে কাল স্রোতের করাল গ্রাসে তুমি আজ পরাজিত সৈনিক? জীবন কি এখানেই শেষ?? একটু খেয়াল করে দেখো তুমি ভাগ্যকে দোয়াই দিয়ে বসে আছো। প্রতিদিন তামাক পাতার ধোয়ায় যে স্বপ্ন গুলো তোমার উড়ে যাচ্ছে, তা কিন্তু হারিয়ে যায় নি; ধোয়াগুলো ঘনিভূত হয়ে মেঘে পরিনত হয়েছে। যা তোমার মাথার উপরেই বিদ্যমান। এভারেস্টের চূড়ায় উঠতে পারলেই তুমি আবার সেই হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে ধরতে পারবে।
কই কখনো চেষ্টা করে দেখো নিতো, খালি ভাগ্যের দোহাই দিয়ে গেলে। ভাগ্যের আরেক নাম ধৌর্য, সাহস, পরিশ্রম, আত্নবিশ্বাস। যা সব কিছুই তোমার ভিতরে ছিলো কিন্তু তোমার ভাগ্যের দোহাই এর কাছে সব কিছু হারিয়ে গেছে। এভাবে চলবে আর কয়দিন?? আর কয়দিন এই তামাক তিলে তিলে গ্রাস করবে তোমাকে?? সময় চলে যায় নি পাগলা। সেই মেঘরুপী স্বপ্নগুলো প্রতিনিয়ত তোমাকে হাতছানি দিয়ে এভারেস্টের চূড়ায় উঠে তাকে আলিঙ্গন করার আহবান দিচ্ছে। আবার প্রথম থেকে শুরু হয়ে যাক এভারেস্টের চূড়ায় উঠার দৃঢ় প্রত্যয়; সেই চেষ্টায় থাকবেনা কোন হতাশা থাকবেনা কোন তামাক, শুধু থাকবে প্রচেষ্টা, আত্নবিশ্বাস, সাহস আর ধৌর্য।
চেষ্টা চালিয়ে যেতে হবে নিজের সবটুকু দিয়ে; তুমি পারবে এই আত্নবিশ্বাস আর সাহস নিয়ে।হ্যা, জয় তোমার জন্যেই এসেছে। বার বার পরাজিত সৈনিকের জয় কিছুটা আব্রাহাম লিংকনের মত হয়; সেখানে প্রচুর আত্নতৃপ্তি আর সম্মান পাওয়া যায়। মনে রাখবে "জীবন মানে হেরে যাবার জন্যে নয়, জীবন মানে সংগ্রামের পর সংগ্রাম করে নিজেকে পৃথিবীতে টিকিয়ে রাখা"



EmoticonEmoticon

About

Blogger templates